উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন কার্যক্রমের সুচনা

0
উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন কার্যক্রমের সুচনা

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ রোববার জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম ডেঙ্গু প্রতিরোধে ও সচেতনতায় পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের সুচনা করেন । বেলা এগারোটায় তার নেতৃত্বে পৌর শহরের থানা মোড় এলাকা থেকে পরিস্কার পরিচ্ছন্নতা চালানো হয়। এ সময় তার সঙ্গে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মডেল থানা অফিসার ইনচার্জ দেওয়ান কউশিক আহম্মেদ, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, অধ্যপক ইদ্রিস আলী, এ্যাডঃ মারুফ বিন হাবিব, মীর আরিফুল ইসলাম উজ্জল প্রমুখ পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নেন।