জয়পুরহাটে ১২ জন ডেঙ্গু রোগী আধুনিক হাসপাতালে ভর্তি, এক অন্তঃসত্বা নারীর মৃত্যু

0
জয়পুরহাটে ১২ জন ডেঙ্গু রোগী আধুনিক হাসপাতালে ভর্তি, এক অন্তঃসত্বা নারীর মৃত্যু

এস এম শফিকুল ইসলাম: ডেঙ্গু জরে আক্রান্ত হয়ে সোমবার জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে আরো নতুন ৩ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়ে ১২ জন রোগি চিকিৎসা সেবা গ্রহণ করছে। এদিকে নতুন আক্রান্তরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার চন্ডীপুর গ্রামের বিথী, পুরানাপৈল গ্রামের সুইটি ও নওগাঁ জেলার বদলগাছী উপজেলার দেবরাইল গ্রামের মিলন হোসেন। জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আবুল হোসেন জানান, গত ২৪ ঘন্টায় জেলার আরো ৩ ডেঙ্গু রোগি ভর্তি করা হয়েছে। এ নিয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা দাড়াল মোট ১২ জন। জয়পুরহাট পৌর এলাকার শান্তিনগরে শারমিন আক্তার শাপলা নামে অন্তঃস্বত্বা নারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। জানা গেছে, শান্তিনগরের মৃত আব্দুস সালামের মেয়ে ঢাকা আগারগাও আবহাওয়া অফিসের সহকারী পরিচালক আবহাওয়াবিদ নাজমুল হকের অন্তঃস্বত্বা স্ত্রী শারমিন আক্তার শাপলা (৩২) কয়েকদিন আগে জয়পুরহাটে তার বাবার বাড়ীতে আসে। গত শুক্রবার জ্বরে আক্রান্ত হলে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে পরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য শনিবার ঢাকা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সোমবার ভোর সাড়ে ৪ টায় সে মারা যায়।