কামাল সিদ্দিকী: পাবনায় সড়ক দূর্ঘটনায় এক ব্যাক্তি নিহত হয়েছে। নিহত হাছেন আলী (৫০) জেলার সাঁথিয়া উপজেলা টলট গ্রামের গহের আলীর ছেলে। মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্স আব্দুল খালেক জানান, রোববার সকালে কাশিনাথপুর থেকে পাবনাগামী গম বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-০৮১৪) পাবনা-ঢাকা মহাসড়কের সদর উপজেলার জাফরাবাদ নামক স্থানে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করেছে।

