শার্শায় অস্ত্র গুলি ও ইয়াবা সহ আটক ১

0
শার্শায় অস্ত্র গুলি ও ইয়াবা সহ আটক ১

শহিদুল ইসলাম: যশোরের শার্শা থেকে ১টি ওয়ান শুটারগান ,১ রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুজন (৩৫)নামে একজনকে আটক করেছে শার্শা পুলিশ।

রবিবার ভোরে শার্শার হাড়িখালী নামক স্থান থেকে তাকে আটক করা হয়।আটক সুজন শার্শা থানার কাজিরবেড় গ্রামের আয়ুব আলীর ছেলে।তার নামে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মশিউর রহমান জানান,গোপন সংবাদে জানতে পারি একাধিক মামলার আসামী সুজন ভারত থেকে অস্ত্র গুলি ও ইয়াবা ট্যাবলেট এনে যশোর নেয়ার জন্য হাড়িখালী নামক স্থানে অপেক্ষা করছে।
এমন সংবাদের ভিত্তিতে এসআই দিপংকর সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগান ১রাউন্ড গুলি ও ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে আটক করে ।

আটক সুজনকে আজ দুপুরে যশোর কোর্টে সোপর্দ করা হয়েছে ।