আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ৫০টি ভূমিহীন পরিবারের মাঝে ২০১৮ও ২০১৯ অর্থবছরের বন্দোবস্তকৃত জমির ডিসিআর ও খতিয়ান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা ভূমি অফিসের মুক্ত মঞ্চ থেকে ডিসিআর ও খতিয়ান বিতরণ করেন টাঙ্গাইল জেলা প্রশাসক শহীদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান। এসময় ভূমিহীনরা সরকারীভাবে ভূমি বন্দোবস্ত পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

