কলাপাড়ায় সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে শুঁটকি পল্লী বানিয়েছে ক্ষমতাসীন দলের নেতারা

0
কলাপাড়ায় সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে শুঁটকি পল্লী বানিয়েছে ক্ষমতাসীন দলের নেতারা

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার সমুদ্র মোহনা সংলগ্ম সংরক্ষিত বনের মধ্যে শুকটি মাছ শুকানোর হচ্ছে। সংরক্ষিত বনাঞ্চন দেখবালের দায়িত্বে থাকা স্থানীয় বিট কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সাথে চুক্তি করে ধ্বংস করছে সংরক্ষিত বনাঞ্চল । বনাঞ্চলের গাছ কেটে জমি দখল করে শুকটি মাছ শুকানো হচ্ছে । ক্ষমতাসীন দলের প্রভাবশালী দুই নেতা বন বিভাগ ও প্রশাসনকে ম্যানেজ করে। অবৈধ বেহুন্দি জাল, কারেন্ট জাল দ্বারা মাছ শিকার চলছে বিরাম হীন ভাবে । যার ফলে অসংখ্য বড় মাছের পোনা জালে মারা পরছে। যা জেলেরা রোদে শুকিয়ে শুটকি ব্যবসায়ীদের নিকট বিক্রি করছেন। ব্যবসায়ীরা বিভিন্ন মোকামে বিক্রি করছেন। ধ্বংসের দারপ্রান্তে পৌঁছে যাচ্ছে দেশের মৎস্য ভা-ার । সরেজমিনে গিয়ে দেখা গেছে, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানার আশাখালী এলাকায় সমুদ্র মোহনা সংলগ্ম সংরক্ষিত বনের মধ্যে ৩০টি মাছ শুকানোর বাসা রয়েছে। খাপড়াভাঙ্গা নদীর পূর্ব মোহনায় কাউয়ারচর প্রান্তে ১৩টি এবং আশাখালী প্রান্তে ১৭টি বাসা রয়েছে। এক একটি বাসার আওতায় রয়েছে ৮/১০ টি ট্রলার। এক একটি ট্রলারে আছে ৮/১০ টি অবৈধ বেহুন্দি জাল। এই ট্রলারের জালে প্রতিদিন কয়েক’শ মণ মাছ শিকার করে কূলে নিয়ে আসে। এর মধ্যে রয়েছে লইট্টা, পোয়া, ফাহা, চিংড়ি, কাঙ্গট, ফাইসা, ছুড়ি, ইলিশসহ অসংখ্য জাতের মাছের পোনা। শত শত মণ মাছ শুকানোর জন্য বনাঞ্চল উজার করে বিশাল জায়গা করা হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞে জড়িত রয়েছে কয়েক’শ জেলে ও কর্মচারী। মাছ শুকানোর জন্য বিশাল জায়গা এবং রান্নাবান্নার জন্য বনের গাছ কেটে লাকড়ি ব্যবহার করছে মৎস্য শ্রমিকরা। যার ফলে দিন দিন বন উজার হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে আশাখালী প্রান্তের এক ব্যবসায়ী জানান, তারা যেহেতু বন বিভাগের জায়গা ও লাকড়ি ব্যবহার করছেন, সেহেতু বিট কর্মকর্তাদের প্রতি মাসে কম বেশি টাকা দিতে হয়। তবে মাসে কত টাকা দিতে হয় তা বলতে রাজি হয়নি। তাকে অন্য এক প্রশ্নে করলে তিনি জানান, আশাখালী প্রান্তের ১৭টি বাসার নেতৃত্ব দেন স্থানীয় নেতা মো. রিয়াদ এবং কাউয়ারচরের ১৩টি বাসার নেতৃত্ব দেন রহমাতউল্লাহ। দুই নেতা বন বিভাগ ও প্রশাসন ম্যানেজ করেন। মো.রিয়াদ জানান,এলাকার গরীব জেলেরা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। বিবেকের তাড়নায় তাদের পাশে থাকার চেষ্টা করি। আমি কখনও লাভের চিন্তা করি না। রহমাতউল্লাহ জানান, প্রশাসনের সাথে যোগাযোগ না করলে জেলেরা হয়রানীর শিকার হয়। প্রশাসন এসে অভিযান চালিয়ে জেলেদের জাল পুড়ে ফেলে। ধুলাসার বিট কর্মকর্তা মো.মনির হোসেন জানান,আমি আসার আগে এই ঘর গুল উঠেছে। আমি গত দুই মাস পূর্বে এখানে যোগদান করেছি। আমি ওখানে গিয়ে ছিলাম পাবলিক আমাকে ম্যাপ নিয়ে এসে দেখালো যে এটা তাদের জমি বি এস এ তাদের নামে হয়েছে। এবিষয়ে উপকূলীয় বনবিভাগ পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মো.আমিনুল ইসলাম’র সাথে বার বার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান জানান,ম্যানেজের বিষয়টি অস্বীকার করে বলেন, আমি প্রায়ই অভিযান চালাচ্ছি। কিন্তু আমাদের নৌযান না থাকায় হাতেনাতে ধরতে পারছি না। তারপরও আমাদের চেষ্টা অব্যাহত আছে।