সদরুল আইন: হতাশা আর কর্মিদের হাজারো প্রশ্নের সদুত্তোর দিয়ে গাজীপুর-৩ আসনের এমপি ইকবাল হোসেন সবুজ কি পারবেন ২০২৩ সালে আবার জনতার উত্তাল মহাসমুদ্রের সামনে এসে দাড়াতে, নিজেকে নন্দিত নেতারুপে আবার প্রকাশ করতে।
মানবতা, দূর্নীতি,ভূমিদস্যূ ও মাদকমুক্ত সমাজ বিনির্মানের প্রতিশ্রুতি দিয়ে অগনিত উঠান বৈঠকের মাধ্যমে তিনি যে নতুন সকালের শুভ সূচনা করেছিলেন,জনতা বা নেতা কর্মিদের সেই প্রত্যাশা এক বছরে তিনি কতটুকু স্পর্শ করতে পেরেছেন তা এখন অালোচিত বিষয়।
গাজীপুর-৩ আসনের জনমনে এমন কি তার ত্যাগী নেতা কর্মিদের মনেও নিরব ক্ষোভ অভিমান হতাশা ছড়িয়ে পড়েছে এতে সন্দেহের অবকাশ নেই।
অনেকেই প্রচার মাধ্যমে এসব হতাশা ও ক্ষোভের কথা প্রকাশ করছেন নিজের মত করে।কিন্তু প্রতিকারের পথ খুঁজে পাচ্ছেন না কেউই।
বাস্তব পরিস্থিতি বিশ্লেষণে এ প্রতিবেদক কথা বলেছেন এক সময়ের আলোচিত নেতা কর্মি ও হতদরিদ্র সাধারন মানুষের সঙ্গে।
তাদেরকে প্রশ্ন করা হয়েছে বর্তমান এমপি’র কর্মকান্ড ও উন্নয়নে তারা সন্তুষ্ট কি না। তার সফলতা ব্যর্থতাগুলো কি তা জানার চেষ্টা করা হয়েছে গভীর থেকে।
এ ব্যাপারে সাধারন মানুষের উত্তরগুলো হলো, তারা মনে করছেন তারা অাগের যে কোন সময়ের থেকে নিরাপদে অাছেন।রাস্তাঘাট ও উন্নয়নমূলক কর্মকান্ডে তারা মোটামুটি সন্তুষ্ট।চাঁদাবাজি ভূমিদস্যূতা জমিদখল নেই।
পরিবহন সেক্টরের সরোব চাঁদাবাজি থেমে গেছে।এসেছে শৃঙ্খলা।লাল নীল বাহিনীর দৌরাত্ম থেমে গেছে।শিক্ষা অফিস, ভূমি অফিস,রেজিস্ট্রি অফিস,বালুমহালের ব্যবসা ও চাঁদাবাজির অবসান ঘটেছে।তবে প্রকাশ্যে না হলেও গোপনে সর্বত্র চলছে মাদকের রমরমা ব্যবসা।
যা নিয়ন্ত্রণ করতে পারেননি বর্তমান সাংসদ ইকবাল হোসেন সবুজ এমপি।
অন্যদিকে বর্তমান সাংসদের কর্মকান্ডে সন্তুষ্ট নয় মাঠ পর্যায়ের নেতা কর্মিরা।তাদের মধ্যে নিরব ক্ষোভ, হতাশা ছড়িয়ে পড়েছে। দল এবং সরোব রাজনীতি থেকে ক্রমশঃ তারা দুরে সরে যাচ্ছে।
এক সময় নেতা কর্মির মধ্যে যে সেতুবন্ধন ও মিলনমেলার সৌহার্দ সম্প্রীতি বিদ্যমান ছিল,সময়ের স্রোতে অাজ তা ম্রিয়মান নিভু নিভু প্রদ্বীপের মত জ্বলছে মাত্র।
এর কারন অনুসন্ধানে বহুবিধ অভিযোগ পাওয়া গেছে।তারা অভিযোগ করেছেন ইকবাল হোসেন সবুজ এমপি তার অাগের অবস্থানে নেই।এমপি নির্বাচিত হওয়ার পর তার মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছে।
তারা বলেছেন, অগনীত নেতা কর্মিদের রাজপথের ত্যাগে ঘামে এক সময়ের সরকারি ভাওয়াল কলেজের ভিপি অালোচিত ছাত্রনেতা ইকবাল হোসেন সবুজ উপজেলা চেয়ারম্যান,জেলা অা.লীগের সাংগঠনিক সম্পাদক,সাধারন সম্পাদক এবং সবশেষ চক্রান্তের বহুপথ মাড়িয়ে রেকর্ড ভোটে একাদশ সংসদ নির্বাচনে এমপি হওয়ার বিরল সৌভাগ্য অর্জন করেন।
কিন্তু সে সময় যারা তার রাজনৈতিক পথের সাথী ছিল,বাপ দাদার জমি বিক্রি করে তার রাজনীতিকে সচল ও সক্রিয় রেখেছিল,জীবনের সব আয় তার চলার পথে অকাতরে বিলিয়ে দিয়েছিল,অসংখ্য মামলা হামলা মাথায় নিয়ে তার মৃত্যূ পথের সাথী হয়েছিল, তারা অাজ সামান্যতম মূল্যায়ণ তার কাছ থেকে পাচ্ছে না।
বরং তারই বিরোধীতাকারি, ফাঁসী দাবিকারিরা আজ তার শীর্ষ নেতা সেজে তার দুঃসময়ের ত্যাগী নেতা কর্মিদের নামে মামলা দিয়ে তাদের ব্যবসা প্রশাসন দিয়ে নিজে দাড়িয়ে থেকে দখল করে নিয়ে তাদের নামেই মিথ্যে মামলা দিয়ে তার পরিক্ষিত সাথীদের সন্ত্রাসী চাঁদাবাজ সাজিয়ে জেলে পুরছে।কিন্তু নেতা সেইসব নেতাকে কিছুই বলছেন না।
তারা মনে করছেন,সে সময় যারা তার ফাঁসী দাবি করে রাজপথ প্রকম্পিত করেছিল অাজ তারা তাঁর রাজনৈতিক শীর্ষ সহচর, শীর্ষ পদে অাসীন।ত্যাগী নেতা কর্মিরা মূল্যায়ণ না পেয়ে নিরব অভিমানে ক্রমশঃ তার কাছ থেকে দুরে সরে যাচ্ছে।
চামচাবেষ্টিত হয়ে পড়েছেন তাদের প্রিয় নেতা ইকবাল হোসেন সবুজ, এমনটিই মনে করছেন তার মাঠ পর্যায়ের নেতা কর্মিরা।
বিশেষ করে উপজেলা নির্বাচনের রাত থেকে যে সহিংস ঘটনার জন্ম হয় তার পরবর্তি ডিগবাজির রেকর্ড সৃষ্টিকারি তার একজন শীর্ষ নেতার কারসাজিতে শত শত নেতা কর্মি অাজ হামলা মামলা ডিবি ও থানা পুলিশের ধরপাকড়ে জর্জরিত।
এসবের কোন প্রতিকার পায়নি নির্যাতিতরা তাদের প্রিয় নেতা ইকবাল হোসেন সবুজ এমপি’র কাছ থেকে।
তারা মনে করছেন,যাদের কোন ত্যাগ নেই, যারা দুর্দিনে তার পাশে ছিল না তারাই অাজ ইকবাল হোসেন সবুজ এমপি’র নীতি নির্ধারক ও শীর্ষ নেতা।
তাদের ইশারায় চলছে প্রশাসন।এমপি -প্রশাসনের মধ্যে যে দুরত্ব বা তার কথা যে প্রশাসন শোনে না তা এখন গাজীপুর -৩ অাসনে অালোচিত ও সর্বজনবিদিত ঘটনা।
অন্যদিকে শিল্পশহর শ্রীপুরের মিল ফ্যাক্টরির ব্যবসা এখনো তার রাজনৈতিক প্রতিপক্ষের দখলে।এমপি সমর্থকেরা মনে করছে এগুলো আর ফিরে পাওয়ার কোন সম্ভবনা নেই।ইকবাল হোসেন সবুজ চাইলেও আর এসব ব্যবসায় নিজের নেতা কর্মিদের জড়িত করতে পারবেন না।তারা মনে করছে সময়ের কাজ সঠিক সময়ে তিনি করতে ব্যর্থ হয়েছেন।
পাশাপাশি তার নেতা কর্মিরা এটাও মনে করছেন এমপি পরিবার এসব থেকে লাভবান হলেও নেতা পরিবর্তন করেও তাদের ভাগ্য যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে।যে কারনে তারা নিরব অভিমান বুকে নিয়ে রাজনীতি বিমুখ হয়ে পড়ছে।
অন্যদিকে শ্রীপুরে আ.লীগের একাংশের ইন্ধনে বিএনপি বহু বছর পর রাজনৈতিকভাবে প্রকাশ্যে এসেছে।তারা সবুজ বিরোধী শক্ত বলয় তৈরি করছে ভিতরে ভিতরে।
তার শীর্ষ নেতাদের অনেকের সাথেই বিপক্ষ শক্তির বা প্রতিপক্ষের গোপন আতাতের বিষয়টিও প্রকাশ্যে এসেছে বহুবার।তবুও তার নিরবতা ও কার্যকরি পদক্ষেপ না থাকায় নিরব ক্ষোভ ছড়িয়ে পড়ছে সর্বত্রই।
সবাই মনে করছেন, এক সময় রাজনীতি ও জনপ্রিয়তার চাবিকাঠি তার হাতছাড়া হয়ে যাবে, তার পদধ্বনী এখনি অনেকটাই দৃশ্যমান।
অন্যদিকে পদবঞ্চিত নেতা কর্মিদের আর একটি বলয় আশাহত।প্রতিশ্রুতি পূরণ না হওয়া, ত্যাগীদের মূল্যায়ণ সুদুর পরাহত হওয়ায় এদের মধ্যেও সবুজ বিরোধী গোপন শলাপরামর্শ চলছে বলে জানা গেছে।
কোন এক সময় পদ বঞ্চিত নেতাদেরকেও সবুজ বিরোধী মঞ্চে দৃশ্যমান হতে দেখা যাবে বলে অনেকেই মন্তব্য করেছেন।
ইকবাল হোসেন সবুজ এমপি’র রাজপথের অনেক ত্যাগী নেতাই মনে করছেন,গাজীপুর-৩ আসনের সর্বত্রই ব্যর্থতার ছাপ স্পষ্ট।প্রশাসন কথা শোনে না, নেতা কর্মিরা পদ বঞ্চিত,নিজ দলের শীর্ষ নেতাদের কাছ থেকে মামলা হামলার শিকার, ভিটেমাটি ছাড়া, অনেকেই জেলের প্রকষ্টে বন্দি মিথ্যা মামলায়।
মিল ফ্যাক্টরির ব্যবসা থেকে বঞ্চিত হয়ে অনেকেই মানবেতর জীবনের মুখোমুখি।অপরদিক থেকে সবুজ বিরোধী মঞ্চ থেকে লোভনীয় প্রস্তাব।
এই অবস্থার উত্তোরণ যদি সহসায় না ঘটে তবে এক সময় রাজনীতির ফুলেল মঞ্চ থেকে ছিটকে পড়বেন তিনি, রাজপথে খুঁজে পাবেন না কোন নেতা বা কর্মি।
পরিসমাপ্তি ঘটবে মানবিক জীবনের স্বপ্নদ্রষ্টার রাজনৈতিক জীবনের পথচলা।কর্মি ও নেতা শুন্য রাজপথের কন্টক মরুতে দাড়িয়ে তাকে অাজকের ভুলের প্রাশ্চিত্ত করতে হবে হয়ত সেদিন নিরবে।

