রায়পুরে সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক নিহত

0
রায়পুরে সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক নিহত

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুরে কাভার্ড ভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছে। সোমবার রাতে পৌর শহরের বাসাবাড়ি এলাকার চৈতাল্লী দিঘীর সামনে এঘটনা ঘটে। নিহত দেলোয়ার পৌর শহরের মোতালেব মিয়ার ছেলে ও স্থানীয় উদমারা স্টেশনের পল্লী চিকিৎসক ছিলেন। নিহতের স্বজনরা জানায়, রাতে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দেলোয়ার ও তার ভাই হোসেন মোটর সাইকেলযোগে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে লক্ষ্মীপুরমুখী দ্রুতগামী কাভার্ড ভ্যান ঘটনাস্থলে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দেলোয়ার মারা যান এবং হোসেনকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বাহারুল আলম জানান, সড়ক দুর্ঘটনায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। তবে দেলোয়ার নামে একজন ঘটনাস্থলেই মারা যায়। অন্যজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোতা মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়ী ও চালককে আটকের চেষ্টা চলছে।