রংপুরে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
 রংপুরে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জয়নাল অবেদীন: রংপুর র‌্যাব-১৩ ক্যাম্পের সদস্যরা ৮শ৪০ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। র‌্যাবের উপ-পরিচালক কোম্পানি কমান্ডার মেজর সৈয়দ ইমরান হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ একটি দল মঙ্গলবার গাইবান্ধা জেলার গবিন্দগঞ্জ উপজেলার কালিতলা এলাকায় একটি কাভার্ট ভ্যান থেকে ৮৪০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জুয়েল ভুইয়া ও কামরুজ্জামানকে গ্রেফতার করে। তাদের বাড়ি কুমিল্লা জেলার দ্বেবীদার উপজেলার আসাদ নগর গ্রামে। র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা রংপুর বিভাগের বিভিন্ন মীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে কাভার্ট ভ্যানে করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতো। তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।