সাঁথিয়ায় ২য় যমুনা-পদ্মা বহহুমুখী সেতু বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা

0
সাঁথিয়ায় বক্তব্য দিচ্ছেন,পাবনা জেলা উন্নয়ন ফোরামের সভাপতি এস কে হাবিবুল্লাহ

আব্দুদ দাইন: আরিচা-কাজির হাট-দৌলতদিয়া সংযোগকারী বহুমুখী ওয়াই আকারের সেতু বাস্তবায়নের লক্ষে আগামী ২৭জানুয়ারী ঈশ্বরদী রেল স্টেশন থেকে কাজিরহাট ভায়া ভাঙুরা ১৩০কিলোমিটার মানববন্ধন কর্মসুচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই কর্মসুচি সফল করার উদ্দেশ্যে মঙ্গলবার পাবনার সাঁথিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা জেলা উন্নয়ন ফোরামের সভাপতি ও মুক্তিযোদ্ধা বিসিএস কল্যাণ সমিতির সভাপতি এস কে হাবিবুল্লাহ। আরও বক্তৃতা করেন সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক, ডাঃ মনসুরুল ইসলাম, ,আ’লীগ নেতা হাসান আলী খান, কার্তিক সাহা, সাইফুল ইসলাম মুকুল, বাউবি’র যুগ্ম পরিচালক মনসুর আলম,চেয়ারম্যান জয়নাল আবেদীন,অধ্যাপক আব্দুদ দাইন সরকার,অধ্যাপক আশরাফুল আলম মজনু, প্রধান শিক্ষক ইকবাল হোসেন প্রমুখ। সভায় মানববন্ধন কর্মসুচি সফল করার লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।