ভূঞাপুরে ৭ জুয়াড়ি আটক

0
ভূঞাপুরে ৭ জুয়াড়ি আটক

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার আসর থেকে ৭ জুয়াড়িকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ । শনিবার(১৮ জানুয়ারি) উপজেলার ফলদা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত হলো, ফলদা গ্রামের নিতাই বর্মনের ছেলে সুজন বর্মনের (২৫), চিত্র বর্মনের ছেলে সাধন বর্মন (২৮), ঠাকুর দাস বর্মনের ছেলে শ্যামল বর্মন (২৮), তারা মালোর ছেলে সুদেব মালো (২৬) ও মদন চন্দ্র মালোর ছেলে গোপাল দত্ত মালো (২৮), আব্দুল মজিদের ছেলে বেল্লাল হোসেন (৩৫), তারা মিয়ার ছেলে আলমগীর (৩৫)।

ভূঞাপুর থানার এস আই টিটু চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে উপজেলার ফলদা এলাকায় অভিযান চালায় পুলিশের একটি টিম । এ সময় জুয়ার আসর থেকে সাতজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।