রংপুরে বাসের চাপায় পিষ্ট হয়ে বৃদ্ধা নিহত

0
রংপুরে বাসের চাপায় পিষ্ট হয়ে বৃদ্ধা নিহত

জয়নাল আবেদীন: চিকিৎসকের কাজ থেকে বাড়ি ফেরার সময় বাসের চাপায় পিষ্ট হয়ে ছাফিয়া নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। বিক্ষুদ্ধ জনতা ধাওয়া কওে অবশেষে দর্শনা এলাকায় হানিফ এন্টারপ্রাইজ নামের বাসটি আটক করতে সক্ষম হয়েছে । বুধবার দুপুরে রংপুর নগরীর আরকে রোড় বিশ মেগাওয়াট বিদ্যু উৎপাদন কেন্দ্রে এই দূর্ঘটনা ঘটে। বাসটি পুলিশ হেফাজতে রেখেছে । তবে বাস আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। নিহত ছাফিয়া নগরীর কামারপাড়ার এলাকার মাজেদুর রহমানের স্ত্রী। রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার উপ-পরিদর্শক বাবুল কুমার সরকার জানান, ছাফিয়া দুপুরে চিকিৎসকের কাজ থেকে বাড়ি বাড়ি ফেরার সময় আর কে রোড বিশ মেগাওয়াট বিদ্যু উপপাদন কেন্দ্রে রেলক্রসিং এলাকায় হানিফ এন্টারপ্রাইজের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। বাসটি পালানোর সময় এলাকাবাসী আটক করে। এ সময় চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বাসটি জব্দ করে থানায় রাখা হয়েছে।