কুমিল্লায় কৃষি কর্মকর্তা-তার স্ত্রীসহ আরও ৫ জন করোনায় আক্রান্ত

0
কুমিল্লায় কৃষি কর্মকর্তা-তার স্ত্রীসহ আরও ৫ জন করোনায় আক্রান্ত

বাংলাদেশ প্রতিবেদক: করোনা ভাইরাসে আজ মঙ্গলবার বরুড়া উপজেলা কৃষি কর্মকর্তা ও তার স্ত্রীসহ আক্রান্ত হয়েছেন পাঁচ জন। এতে জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৮ জনে।

পাঁচজনের মধ্যে অন্যরা হলেন, চান্দিনায় দুইজন নারী এবং মুরাদনগরে একজন কিশোরী।

কুমিল্লা জেলা সংক্রমণ প্রতিরোধ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ডা.নিসর্গ মেরাজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. নিসর্গ মেরাজ চৌধুরী জানান, কুমিল্লা জেলায় নতুন করে পাঁচজন আক্রান্ত হয়েছেন। তার মধ্যে চারজন নারী। মুরাদনগরের কিশোরীকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।