কার্লিহাতীতে ২ ব্যক্তির করোনা শনাক্ত, তিন চিকিৎসকসহ ১৪ জনকে হোম কোয়ারেন্টাইন

0
কার্লিহাতীতে ২ ব্যক্তির করোনা শনাক্ত, তিন চিকিৎসকসহ ১৪ জনকে হোম কোয়ারেন্টাইন

আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতীতে প্রথম দুই ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তিনি। আক্রান্ত ১ ব্যক্তি সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ায় ৩ ডাক্তার, ৬ নার্স ও ৫ ওয়ার্ডবয়কে ছুটি দিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে বলে জানান এ কর্মকর্তা। আক্রান্তদের বাড়িসহ ৬টি বাড়ি লকডাউন করা হয়েছে। বাংড়া ইউনিয়নের বিলপালিমা গ্রামের (৬৫) বছর বয়সী করোনা শনাক্ত ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন, ডায়াবেটিকস ও ঠান্ডা-জ্বর সমস্যা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইদিন চিকিৎসা নেয়। এসময় তার নমুনা নেওয়া হয়। বীরবাসিন্দা ইউনিয়নের রাজাফৈর গ্রামের (৪৫) বছরের কৃষক। সে দুইদিন আগে হাতের কাটা সেলাই বা ড্রেসিং করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তার নমুনাও নেওয়া হয়। বৃহস্পতিবার তাদের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা জানান, আক্রান্তদের বাড়িসহ ৬টি বাড়ি লকডাউন করা হয়েছে।