বাডফলে ১০ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

0
বাডফলে ১০ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা
অতুল পাল: পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (১৩ মে) রাত ৮ টার দিকে এঘটনা ঘটেছে। তার বাবার নাম মো. জাকির হোসেন। তাদের  বাড়ি নওমালা ইউনিয়নের নওমালা গ্রামে।
স্থানীয় সুত্রে  জানা গেছে, জেরিনের মা ও বাবার মধ্যে প্রায়শঃই ঝগড়া হতো। ওই ঝগড়া তার কাছ অসহ্য লাগতো। ঘটনার দিন সন্ধায় জেরিনের বাবার সাথে  মায়ের ঝগড়া হলে এ নিয়ে জেরিন প্রতিবাদ করে। ঝগড়া না থামায় এক পর্যায়ে বাবা মায়ের সাথে অভিমান করে সকলের অজান্তে  নিজ ঘরের শিলিং ফ্যানের সাথে রশি বেঁধে আত্মহত্যা করে। জেরিন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের ভাইয়ের মেয়ে। নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন খান সবুজ জানান, জেরিন মেধাবি ছাত্রী ছিল। এঘটনায় তারাও হতোভম্ব।
বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, নিহত জেরিনের বাবা ও মায়ের কোন অভিযাগ না থাকায় পোস্টমর্টেম  ছাড়াই লাশ দাফন করা হয়েছে। অতুল পাল,বাউফল, পটুয়াখলীর।