ভূঞাপুরে কৃষি কর্মকর্তাসহ আরও ৫জন করোনায় আক্রান্ত

0
ভূঞাপুরে কৃষি কর্মকর্তাসহ আরও ৫জন করোনায় আক্রান্ত

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে কোভিট১৯ এ নতুন করে এক কৃষি কর্মকর্তাসহ আরও পাঁচজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ জনে। আক্রন্তরা হলেন, উপ-সহকারি কৃষি অফিসার মো. আব্দুল মান্নান, মীম মটরর্সে কর্মরত মো. নান্নু খান ও লিটন মিয়া, ভূঞাপুর আইডিয়াল ক্লিনিকের মুক্তি খাতুন এবং বামনহাটা গ্রামের মো.মনিরুজ্জামান। ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মহীউদ্দিন জানান, গত ১১ জুন ১৮ টি নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল সে ফলাফলের ভিত্তিতে ৫ জন করোনায় পজিটিভ হয়েছে। এর আগে ইতিমধ্যে করোনা থেকে সুস্থ হয়ে নয়জন বাড়ি ফিরে গেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাসরিন পারভিন জানান, যারা আক্রান্ত হয়েছেন শুধু ওই ব্যক্তির বাড়ি বা প্রতিষ্ঠান লকডাউনের আওতায় আনা হবে এবং চিকিৎসাসহ খাদ্য নিরাপত্তা দেয়া হবে।