এনায়েতপুরে প্রতিবন্ধী ভিখারীকে হুইল চেয়ার দিল ডু স্যামথিং ফাউন্ডেশন

0

মারুফা মির্জা: সিরাজগঞ্জের বেলকুচির প্রতিবন্ধী বৃদ্ধ ভিখারী আব্দুল মজিদের চলার পথ সুগম করতে হুইল চেয়ার বিতরন করা হয়েছে। চিকিৎসকদের গড়া মানবিক সেবা সংগঠন ডু স্যামথিং ফাউন্ডেশনের দেয়া চেয়ারটি মঙ্গলবার সকালে একুশে ফোরামের সদস্যরা তুলে দেয়। এনায়েতপুর কিশলয় কিন্ডার গার্টেন স্কুল থেকে তা বিতরনের সময় জাতীয় কারুশিল্প পদক প্রাপ্ত তাঁতী তফাজ্জল হোসেন বাবুল, একুশে ফোরামের উপদেষ্টা স্বপন মির্জা, সেক্রেটারী ফজলুল হক ডনু, সাংবাদিক মারুফা মির্জা, আব্দুস ছাত্তার আব্বাসী, বাবু মির্জা, ফোরাম সদস্য সাব্বির হোসেন, শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বহু প্রতিক্ষার হুইল চেয়ারটি পেয়ে সহযোগীতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভিখারী আব্দুল মজিদ ও স্থানীয়রা।