অবশেষে সেই বৃদ্ধের চি‌কিৎসা চলছে হাসপাতালের বেডে

0

আব্দুল লতিফ তালুকদার: অবশেষে টাঙ্গাইলের গোপালপুর সরকা‌রি হাসপাতালের সামনে ব্রীজে পড়ে থাকা অজ্ঞাত সেই বৃদ্ধের চি‌কিৎসা শুরু হয়েছে।
বৃহস্প‌তিবার ( ১১ মার্চ ) বিকেলের পর গোপালপুর স্বাস্থ‌্যকমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে তার চি‌কিৎসা সেবা নি‌শ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এরআগে ফেসবুকে ভাইরাল হওয়া গোপালপুর হাসপাতালের সামনে পড়ে থাকা বৃদ্ধের বিষয়টি ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষের নজরে আসে।
গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রা‌জী বলেন, বিষয়‌টি নজরে আসার পরই ওই অজ্ঞাত ব‌্যক্তিকে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভ‌র্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। তার এ্যাজমা জ‌নিত সমস‌্যা রয়েছে, সেই সাথে ব‌্যাপক কা‌শি আছে। এখন শরীরের অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তবে তার প‌রিচয় এখনো নি‌শ্চিত হওয়া যায়‌নি। তার আত্মীয়স্বজনের সন্ধান না পাওয়ায় তাকে হাসপাতালের বেডে রাখা যাচ্ছে না। বেডে থাকলে যেকোন সময় পড়ে গিয়ে দূর্ঘটনা ঘটতে পারে। তাই আপাদত তাকে ফ্লোরে রাখা হয়েছে।