তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুরে করোনায় আক্রান্ত হয়ে হাসাপাতালে চিকিৎসাধিন বিএনপি নেতা তসলিম উদ্দিন ভুঁইয়ার মৃত্যু হয়েছে। শনিবার (১০ এপ্রিল) মধ্য রাতে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মারা যান তিনি, ( ইন্নালিল্লাহী.. রাজেউন)। এছাড়াও তিনি ক্যান্সার রোগেও চিকিৎসাধিন ছিলেন। তিনি দৈনিক ইত্তেফাকের রায়পুরের সাবেক সংবাদদাতা মরহুম জহির উদ্দিন ভুঁইয়ার বড় ভাই ছিলেন।
রোবাবার সকালে (১১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির রায়পুর উপজেলা সাধারন সম্পাদক নাজমুল ইসলাম মিঠু।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রোববার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার সময় মরহুমের জানাজা শেষে তার গ্রামের বাড়ী ( চরমোহনা ইউপি) পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুম তসলিম উদ্দিন ভুঁইয়া উপজেলার চরমোহনা ইউনিয়নের কৃতি সন্তান ও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আমিন উল্যা ভুইয়ার সুযোগ্য বড় ছেলে এবং উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ছিলেন।
সৎ ও নিষ্ঠাবান এ-বিএনপি নেতার মৃত্যুতে উপজেলা বিএনপি, আ’লীগ,জাপা ও প্রেসক্লাবের পক্ষ থেকে আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।

