ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ৪

0

বাংলাদেশ প্রতিবেদক:  গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে মোট ৪ জনকে গ্রেফতার করেছে।

এসআই(নিঃ) শুভ্র সাহা এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন চরকালীবাড়ী এলাকা হইতে ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত ০২ জন সন্দিগ্ধ চোর ১।মোঃ এনামুল(১৯), পিতা-মৃত আবুল কাশেম, মাতা-ফিরোজা বেগম, সাং-চর কালিবাড়ী মধ্যপাড়া, ২। মোঃ আবীর হোসেন(২৩), পিতা-মোঃ মানিক মিয়া, মাতা-সৎ মা সালমা বেগম, সাং-সাং-চর কালিবাড়ী মিলগেইট বাজার খালপাড় রোড, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) খোরশেদ আলম এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম টার্মিনাল এলাকা হইতে ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত ০১ জন সন্দিগ্ধ চোর ১। মোঃ মনির(২১), পিতা-মৃত সোহরাব আলী, সাং-সুতিয়াখালী তিন রাস্তার মোড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন। এসআই(নিঃ) সোহেল রানা এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন চর রাঘবপুর এলাকা হইতে জিআর গেফতারী পরোয়ানাভূক্ত আসামী শরাফত আলী (৩৯), পিতা-মৃত আছমত আলী, সাং-চর রাঘবপুর বোররচর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।

প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।