বাবুগঞ্জে রামদার কোপে ইমামের হাত বিচ্ছিন্ন

0

বাংলাদেশ প্রতিবেদক: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় শুক্রবার রা‌তে এক যুবক ইমামের ওপর হামলা করে কুপিয়ে বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। এ সময় হামলা তার ডান হাতেরও দুটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় রামদাসহ হামলাকারী বাবলু মাঝিকে আটক করেছে পুলিশ।

আহত মাওলানা মো: ইয়াকুব আলীর (৪৫) জাহাঙ্গীর নগর ইউনিয়নের পশ্চিম ইসলামপুর জামে মসজিদের ইমাম।

হামলাকারী বাবলু মাঝি ও আহত ইমাম মো: ইয়াকুব আলীর পাশাপাশি গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহাবুবুর রহমান জানান, শুক্রবার রা‌তে ইমাম মো: ইয়াকুব আলী ওই মসজিদের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বাবলু মাঝি ধারালো অস্ত্র নিয়ে ইমামের ওপর হামলা চালায়। হামলায় ইমামের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। ডান হাতেরও দুটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়েছে।

ওসি জানান, আশঙ্কাজনক অবস্থায় ইমাম মাওলানা ইয়াকুব আলীকে প্রথ‌মে ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতাল ও প‌রে ঢাকায় পাঠানো হয়। পূর্ব বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।