সোনারগাঁওয়ে সুষ্ঠু নির্বাচন করে উদাহরণ সৃষ্টি করতে চাই: লিয়াকত হোসেন খোকা এমপি

0

গিয়াস কামাল: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এবং সোনারগাঁ আসনের সাংসাদ লিয়াকত হোসেন খোকা এমপি বলছেন, আগামী ২৮ তারিখ সোনারগাঁওয়ের ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।

কেউ যদি মনে করেন ভোটের দিন কেন্দ্র দখল করে ভোট ডাকাতি করে সাধারণ মানুষের ভোটাধিকার হরন করবেন তাহলে সে চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলুন। নারায়ণগঞ্জের সন্মানীত জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সোনারগাঁওয়ের প্রশাসন তা করতে দিবে না। সোনারগাঁওয়ে নিরপেক্ষ নির্বাচন করে এক উদাহরণ সৃষ্টি করা হবে। আপনারা সবাই ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থী কে ভোট দিয়ে আসবেন। বুধবার বিকেলে সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ভূইয়া মাকসুদের সমর্থনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মিসেস ডালিয়া লিয়াকত, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক ও বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানুসহ অন্যান্য নেতাবৃন্দ ।