আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে হাইব্রিড ও উফশী ধানের বীজ এবং সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী এর উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার প্রমুখ। জানা যায়, প্রান্তিক পর্যায়ের চার হাজার কৃষককে ২ কেজি করে হাইব্রিড ও দুই হাজার কৃষককে ৫ কেজি করে উফশী ধান বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হবে।

