সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বুধবার নৌকা প্রতিক নিয়ে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করলেন সিরাজগঞ্জ -৪ ( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।
বেলা সাড়ে এগারোটায় এ পুস্পস্তবক অর্পণ করা হয় । জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর সাথে পুস্পস্তবক অর্পণ কালে উপস্থিত চেয়ারম্যানগণ হলেন উধুনিয়ার রেজাউল করিম বাচ্চু , বাঙ্গালার সোহেল রানা , হাটিকুমরুলের হেদায়তুল আলম , সদর উল্লাপাড়ার আঃ সালেক , রামকৃষ্ণপুরের রফিকুল ইসলাম হিরো , মোহনপুরের আবুল কালাম আজাদ , সলঙ্গার মোখলেছুর রহমান তালুকদার , পূর্ণিমাগাঁতীর রেজাউল ইসলাম তপন ও পঞ্চক্রোশীর ফিরোজ উদ্দীন ৷ গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত উল্লাপাড়া উপজেলায় ১৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিক নিয়ে ১২ জন নির্বাচিত হয়েছেন।

