বাউফলে মুসল্লীদের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

0

অতুল পাল: বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: ভারতের বিজিপির নেত্রী কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননাকর বক্তব্য দেয়ার প্রতিবাদে আজ জুম্মাবাদ বাউফল পৌর শহরের বিক্ষোভ মিছিল করেছে মুসুল্লীরা।

ঈমাম কমিটির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে পৌর শহরের বিভিন্ন মসজিদের কয়েকশ মুসল্লী অংশ নেয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

সেখানে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাওঃ আবদুর রহমান, মাওঃ আল-আমিন, মাওঃ আবু তাহের, মাওঃ নজরুল ইসলাম, মাওঃ শাজাহান প্রমূখ।

বক্তরা মহানবী (সাঃ)কে নিয়ে ভারতীয় ক্ষমতাসীন দলের নেত্রী নূপূর শর্মা অবমাননাকর বক্তব্য দেয়ায় তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।