চাঁপাইনবাবগঞ্জে মাসুদ রানা অস্ত্রসহ আটক

0

ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জে মধুমতি উন্নয়ন সংস্থার পরিচালক (এমডি) মাসুদ রানাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে গোমস্তাপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে জেলার গোমস্তাপুরের চৌডালা ব্রিজে তাকে গ্রেপ্তার করা হয়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম এই খবর নিশ্চিত করেছেন।

ওসি মাহবুব বলেন; গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চৌডালা ব্রিজের উপর অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। থানায় মাসুদ রানাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।