খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

0
খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস-পিকআপ সংঘ‌র্ষে নিহত ২

বাংলাদেশ প্রতিবেদক: খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় পর্যটকবাহী বাস ও পিকআপ সংঘর্ষে দু’জন নারী নিহত হয়েছেন। বুধবার সকাল সা‌ড়ে ১০টার দিকে উপ‌জেলার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। নিহতরা হলেন- অনিমা ঘোষ (৬৫) ও প্রীতি বালা (৪৫)। তারা খাগড়াছড়ি বাজার এলাকার বাসিন্দা ব‌লে জানা গে‌ছে।

জানা যায়, নওগাঁ থে‌কে সা‌জে‌কের উদ্দেশে ছে‌ড়ে আসা পর্যটকবাহী বাস ও খাগড়াছড়ি থে‌কে ছে‌ড়ে আসা সা‌জেক পরিবহন নামে যাত্রীবাহী পিকআপের মধ্যে সাপমারা এলাকায় মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে সা‌জেক পরিবহ‌নের ১০-১২ জন যাত্রী আহত হন।

পুলিশ জানায়, খবর পে‌য়ে স্থানীয়দের সহ‌যো‌গিতায় মা‌টিরাঙ্গা থানা পু‌লিশ আহত‌দের উদ্ধার করে খাগড়াছ‌ড়ি সদর হাসপাতালে ভর্তি করে। প‌রে হাসপাতালের চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বা‌স চালক নজরুল ইসলাম‌কে আটক করা হ‌য়ে‌ছে। দুর্ঘটনাকবলিত গা‌ড়ি ২‌টি থানা হেফাজ‌তে রয়েছে।

মা‌টিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, পরবর্তী প‌দক্ষেপ গ্রহ‌ণে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।