ময়মনসিংহের ত্রিশালে ধানখেতে পড়ে ছিল শেয়ালে খাওয়া ২ শিশুর লাশ, গর্তে নারীর

0
ময়মনসিংহের ত্রিশালে ধানখেতে পড়ে ছিল শেয়ালে খাওয়া ২ শিশুর লাশ, গর্তে নারীর

বাংলাদেশ প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশালে ধানখেত থেকে শেয়ালে খাওয়া ২টি শিশুর ও পাশের ছোট্ট গর্ত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রাম থেকে মরদেহ তিনটি উদ্ধার করে পুলিশ। তবে পুলিশ মরদেহ তিনটির পরিচয় শনাক্ত করতে পারেনি।

পুলিশ জানায়, উপজেলার নয়াপাড়া গ্রামে একটি ঝোপের ভেতর পুঁতা ছিল মরদেহগুলো। আনুমানিক ৬-৭ দিন আগে হালকা মাটি চাপা দিয়ে রাখা হয় সেগুলো। পচে মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। সোমবার রাতে গর্ত থেকে শিয়াল টেনে বের করেছে ২টি মরদেহ। দুপুরে স্থানীয় দুই যুবক মসজিদের দিকে যাওয়ার পথে খেতে দুটি ও ঝোপের ভেতর ছোট্ট একটি গর্তে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তারা বিষয়টি স্থানীয় লোকজনদের জানান। স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থল থেকে মরদেহ তিনটি উদ্ধার করে পুলিশ।

ত্রিশাল থানার ওসি কামাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে ৬-৭ দিন আগে মরদেহগুলো এখানে পুঁতে রাখা হয়েছিল। তারা একই পরিবার সদস্য বলে মনে হচ্ছে। ত্রিশাল থানায় এমন তিনজনের নিখোঁজের কোনো তথ্য নেই। দূরের কোনো এলাকায় হত্যাকাণ্ড ঘটেছে। পরে এখানে মরদেহগুলো পুঁতে রাখা হতে পারে