কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় চাকামইয়া যুবদলের উদ্যোগে সমিলিত জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৯ নভেম্বর বেলা সাড়ে ১১ টায় নিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন।
অনুষ্ঠানের শুরুতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় হাজার নেতাকর্মী দোয়া মোনাজাত করেন। এসময় বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে প্রত্যন্ত এলাকার নারী পুরুষরা মোনাজাতে কান্নায় ভেঙ্গে পড়েন।
তারা আগামী নির্বাচনের আগে বেগম খালেদা জিয়া সুস্থ্য হয়ে ১৭ কোটি দেশবাসীর মাঝে ফিরে আসলেও বলে আশা করেন।

