
জয়নাল আবেদীনঃ রংপুরে বীর মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তারা বলেছেন আবারো একাত্তুরের পরাজিত শক্তিরা মাথা চারা দিয়ে উঠছে। দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা যতদিন বেচে থাকবেন ততদিন তাদের মাথা চারা দিয়ে উঠতে দেয়া হবেনা।
বক্তারা বলেন কোন কোন মহল একাত্তুরকে বাদ দিয়ে শুধু চব্বিশের চেতনা ধারন করতে চায় । বক্তারা বলেন একাত্তুরের মহান মুক্তিযুদ্ধে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি আর চব্বিশের আন্দোলনে স্বৈারাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত করতে পেরেছি । শনিবার বেলা ১১টায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধ সাদেক আহমেদ খান ।
বংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিট কমান্ড আহবায় বীর মুক্তিযোদ্ধা আনছার আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মনসুর আলী সরকার, সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুল ইসলাম ,সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ হিল সাফি , মানিকগঞ্জ ইউনিক কমান্ড আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বগুড়া জেলা ইউনিট কমান্ড আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান বলেছেন আমরা মহান মুক্তিযুদ্ধে দুই নেতাকে মানি বঙ্গবন্ধু শেখ মুজিব এবং জিয়াউর রহমান । এদের কেউ অসম্মানিত হোক আমরা তা চাইনা । তিনি বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডদের সর্বদা প্রস্তুত থাকার আহবান জানান ।
তিনি বলেন যেকোন মুহুর্তে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে নতুন করে যুদ্ধ বেধে যেতে পারে । সমাবেশে রংপুর বিভাগের বিভিন্ন উপজেলা থেকে ৬শতাধিক বীর মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তান উপস্থিত ছিলেন ।
