কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিনিয়ত দুপুর গড়িয়ে বিকাল নামার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করে শীত। সন্ধ্যা থেকে তীব্র শীতে জবুবথু হয়ে পরে জনজীবন।
এদিকে ভোর থেকে বেলা বাড়া পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকে গ্রামীন জনপদ। দিনের বেলায়ও হেডলাইট জালিয়ে চলছে যানবাহন। আজ সকাল নয়টায় কলাপাড়ায় সর্বনিম্ন ১৩.৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপপাড় আবহাওয়া অফিস। এতে চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবিরা৷ হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা। ডিসেম্বর মাসজুড়ে শীত অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।
হাসপাতালে ভর্তি মো, সগির বলেন,আমার জ্বর তার সাথে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আজকে তিনদিন, এটানাকি বেশি শীতের কারনে হচ্ছে।

