যতদিন সৎ লোকের শাষন প্রতিষ্ঠা হবেনা, ততদিন দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পাবেনা: এমপি আজহারুল

0
যতদিন সৎ লোকের শাষন প্রতিষ্ঠা হবেনা, ততদিন দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পাবেনা: এমপি আজহারুল

জয়নাল আবেদীন: রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, যতদিন সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হবেনা, ততদিন দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পাবেনা এবং তাঁদের ভাগ্যের কোন পরিবর্তন হবেনা।

তিনি ২৬ শে মার্চ (বৃহস্পতিবার) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এটিএম আজহারুল ইসলাম বলেন, গোলামী থেকে মুক্তি পাওয়াই স্বাধীনতা। তবে প্রকৃত স্বাধীনতা আমরা পাইনি। বার বার পরাশক্তিদের বিষাক্ত ছোবল আমাদের স্বাধীনতার স্বাদকে লুন্ঠিত করছে। গনতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গিকার করে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এ দেশে যে স্বাধীনতা এসেছে। সেই গনতন্ত্রের স্বপ্ন এবং অঙ্গিকার টুটি চেপে হত্যা করে এদেশে এক দলীয় শাষন প্রতিষ্ঠা করে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়া হয়েছে।

তিনি আক্ষেপ করে বলেন, স্বাধীনতা যুদ্ধের শহীদ এবং নির্যাতিতাদের প্রকৃত তালিকা নিয়ে বিভ্রান্ত ছড়ানো হয়েছে। কিন্তু আজ পর্যন্ত এর সঠিক সংখ্যা চিহ্নীত করা হয়নি। তিনি এই পরিসংখ্যান সঠিক ভাবে প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহবান জানান। এমপি বলেন, এদেশ গরীব নয়, দেশের শাষক গোষ্ঠি সময়ে সময়ে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাঁচার করে এদেশকে গরীব বানিয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও রংপুর-৩ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এফডিইবি এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুস সাত্তার শাহ্, জামায়াতের রংপুর মহানগর সেক্রেটারী আনোয়ারুল হক কাজল, মহানগর শুরা সদস্য শাহ্ মোহাম্মদ নুর হোসাইন, জামায়াতে ইসলামীর রংপুর মহানগর সহকারী সেক্রেটারী আল আমীন হাসান, শ্রমিক কল্যান ফেডারেশনের রংপুর মহানগর সভাপতি এডভোকেট কাওছার আলী, কোতয়ালী থানা আমীর মাওলানা গোলাম কিবরিয়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।