পটুয়াখালী প্রতিনিধি :পটুয়াখালীর বাউফলে একটি ৩৫ কেভি (KV) ট্রান্সফরমার চুরি হয়েছে । আদাবারিয়া হাজিরহাট এলাকায় শনিবার দিবাগত ৩টা থেকে ৪টার মধ্যে দুর্বৃত্তরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ভুক্তভোগিরা।
চুরির পর থেকেই পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এতে করে তীব্র গরমে শিশু, বৃদ্ধসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে যেসব পরিবারে ছোট শিশু বা অসুস্থ রোগী রয়েছেন, তাদের অবস্থা আরও নাজুক হয়ে উঠেছে। বিদ্যুৎ না থাকায় পানি সরবরাহ থেকে শুরু করে দৈনন্দিন নানা কাজকর্ম প্রায় স্থবির হয়ে পড়েছে।এমনটাই বলছেন আমজনতা।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত সময়ের মধ্যে নতুন ট্রান্সফরমার স্থাপন করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।
পাশাপাশি চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

