কলাপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা পেল সরকারি সহায়তা

0
কলাপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা পেল সরকারি সহায়তা

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ও চম্পাপুর ইউনিয়নে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া সাত জনকে এক বান্ডিল করে ঢেউটিন এবং এক প্যাকেট করে ফ্যামিলি কিট খাদ্য সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, কাউছার হামিদ ক্ষতিগ্রস্থদের হাতে এ সহায়তা তুলে দেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, সিপিপি’র সহকারী পরিচালক মো. আছাদুজ্জামান খান, পৌর বিএনপি সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার প্রমূখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ধানখালীর সেলিম পাহোলান, মিরাজ মুন্সী, সিদ্দিক কবিরাজ, রুহুল আমিন, আবুল ফকির, মাহাবুব মোল্লা এবং চম্পাপুরের মামুন তালুকদার কে এক বান্ডিল করে ঢেউটিন এবং এক প্যাকেট করে ফ্যামিলি কিট খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

হাজেরা হাফিজিয়া মাদরাসা ও লিল্লাহ বোডিং এবং ঝড়ে বসত ঘর হারানো নীলগঞ্জের সাজেদা বেগম, জাকির হোসেন এবং নাচনাপাড়ার হাসান হাওলাদারকে এক বান্ডিল করে ঢেউটিন এবং এক প্যাকেট করে ফ্যামিলি কিট খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে বলে জানান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।