উত্তরাঞ্চলের প্রাচীন পত্রিকা রংপুরের রনাঙ্গণ থেকে দাবানল নানা আয়োজনে ছাপান্ন বছর পূর্তি অনুষ্ঠান

0
উত্তরাঞ্চলের প্রাচীন পত্রিকা রংপুরের রনাঙ্গণ থেকে দাবানল নানা আয়োজনে ছাপান্ন বছর পূর্তি অনুষ্ঠান

জয়নাল আবেদীন: দেশের উত্তরাঞ্চলের প্রাচীন পত্রিকা রনাঙ্গণ থেকে দাবানল ছাপান্ন বছর পূর্তি উপলক্ষে স্মৃতিচারণ আলোচনা সভা বরেণ্য ব্যাক্তিদের সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় রংপুর চেম্বার অব কমার্স মিলনায়তনে বর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার সেবক ডিসি মোহাম্মদ রুহুল আমিন । পত্রিকার সম্পাদক খন্দকার মুস্তফা সারওয়ার অনুর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন মহান মুক্তিযুদ্ধের সময় নিয়মিত রনাঙ্গণ নামের একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করতেন খন্দকার গোলাম মুস্তফা বাটুল । রণাঙ্গণে বীর মুক্তিযোদ্ধাদের মনোবল বৃদ্ধিতে এই পত্রিকাটি অনেক সাহস যুগিয়েছে । ভারতের মাটিতে নিয়মিত পত্রিকার প্রকাশনায় নভেম্বরের শেষ সংখ্যায় একটি লিড নিউজ করেছিলেন বাটুল যেখানে তিনি বলেছিলেন ডিসেম্বরে বাংলা মুক্ত দেশ হবে স্বাধীন । বাস্তবে তাই হয়েছিলো। বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম মুস্তফা বাটুল জিয়াউর রহমান শাসনামলে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। সেই দল বিএনপি আবারো রাষ্ট ক্ষমতায় ।বক্তারা দৈনিক দাবানল পত্রিকাটিকে স্বাধীনতা পদক প্রদানে দাবি করেন। অথবা বাটুলকে মরনোত্তর স্বাধীনতা পদক দেয়া হোক।

অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষাবিদ ড, জালাল উদ্দিন আকবর,সাংবাদিক বিএনপি নেতা ছালেকজ্জামান ছালেক, যমুনা টিভি সাংবাদিক সরকার মাজহারুল মান্নান, সমাজসেবী মিরাজুল মোহসিন সহ এগারো জন বক্তা।

অনুষ্ঠানে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা বাটুল স্মরণে এক মিনিট দাড়িয়ে নিরাবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ডিসি মোহাম্মদ রুহুল আমিনের হাত দিয়ে সমাজে বিশেষ অবদান রাখায় শিক্ষাবিদ মুক্তিযোদ্ধা, সমাজ সেবা পেশাভিত্তিক সংগঠন সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়।