শহিদুল ইসলাম: যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার ফয়জুর রহমানকে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হাতুড়িপিটা করেছে প্রতিপক্ষরা।
মঙ্গলবার সকালে উপজেলার নায়ড়া বাজারে ঘটনাটি ঘটে।পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে ঝিকরগাছা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিন দুপুরে আহত ফয়জুর রহমানের স্ত্রী তানজিলা খাতুন একই এলাকার ৫ জনকে অভিযুক্ত করে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন,ঝিকরগাছা উপজেলার নায়ড়া গ্রামের নওশের আলীর ছেলে মুজিবর রহমান(৪৫),সামাদ সরদারের দুই ছেলে খাইরুল ইসলাম(৩৫),জাহারুল ইসলাম(৫০),হযরত আলীর ছেলে সাজু হোসেন(৪০) ও আনছার আলীর ছেলে আমির আলী(৩৬)।
অভিযোগসুত্রে জানাগেছে,অভিযুক্তরা আহত ফয়জুর রহমানের প্রতিবেশী। পূর্ব থেকে অভিযুক্তদের সাথে তার জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিলো। এরই জের ধরে মঙ্গলবার সকাল ৯ টার দিকে নায়ড়া বাজারের রাস্তার উপর অভিযুক্তরা ফয়জুল রহমানকে দেখতে পেয়ে আজে বাজে গালিগালাজ কথা সহ বিভিন্ন প্রকার হুমকি ধামকি প্রদান করে করলে সে গালিগালাজ করতে নিষেধ করে।এতে অভিযুক্তরা ক্ষীপ্ত হয়ে তেড়ে এসে ফয়জুর রহমানের মাথার চুল ধরে এলোপাতড়ী কিল, ঘুষি, চড়, থাপ্পড়, লাথি,মারতে মারতে একপর্যয়ে ফয়জুর রহমান মাটিতে পড়ে যায়।
পরে অভিযুক্তরা হাতুড়ী ও লোহার রড এনে তার হাতে ও মাজায় পিটিয়ে জখম করে স্থান ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখিত আছে।
ঝিকরগাছা থানার অফিসার্স ইনচার্জ(ওসি) শাহ্জালাল আলম জানান,এ ঘটনায় তিনি দুই পক্ষের অভিযোগ পেয়েছেন।তদন্ত করে আইগত পদক্ষেপ গ্রহন করবেন বলে তিনি জানান।

