জয়নাল আবেদীন: রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র ৫২তম বার্ষিক সাধারণ সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে ।
চেম্বার প্রেসিডেন্ট এমদাদুল হোসেনের সভাপতিত্বে সভায় গত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী ও প্রেসিডেন্ট কর্তৃক বার্ষিক প্রতিবেদন পেশ ছাড়াও রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র গত ১২ মাসের নিরীক্ষিত বার্ষিক অডিট রিপোর্ট ও স্টেটমেন্ট অব একাউন্টস, ২০২৬ সালের অডিটর নিয়োগ এবং ২০২৫ সালের সংশোধিত ও ২০২৬-২৭ প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়। এ্সময় উপস্থিত সদস্যগণ তা অনুমোদন করেন।
বার্ষিক সাধারণ সভার বিভিন্ন পর্বের আলোচনায় অংশ গ্রহণ করেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মনজুর আহমেদ আজাদ, চেম্বারের সহ সভাপতি এনামুল হক সোহেল, জুলফিকার আজিজ খান ভুট্টো চেম্বারের সাধারণ সদস্য মোঃ সালেকুর রহমান, ডা: তাজুল ইসলাম সরকার, সৈয়দ নাসিরুল আলম, মোঃ আফসারুল ফেরদৌস, মোঃ আমিনুল ইসলাম সহ অন্যান্য ব্যবসায়ি নেতৃবৃন্দ ।
বার্ষিক সাধারণ সভায় রংপুর চেম্বারের সভাপতি এমদাদুল হোসেন রংপুর বিভাগের ভ্যাট সমস্যা দূরীকরণ, ট্রেড লাইসেন্স সংক্রান্ত যাবতীয় সমস্যা দূরীকরণ এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে আগামী বছরে ওয়ার্কশপ/সেমিনার আয়োজনের মাধ্যমে রংপুর বিভাগের অর্থনৈতিক উন্নয়নের গতিকে আরো ত্বরান্বিত করার দৃঢ় আশাবাদ ব্যাক্ত করেন।
তিনি বলেন, বিদ্যমান পরিচালনা পর্ষদের মেয়াদকালে ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়ন কার্যক্রম নির্বিঘেœ পরিচালনার লক্ষ্যে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, আমদানি-রপ্তানি,ব্যাংকিং, ভ্যাট-ট্যাক্স ইত্যাদি সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন ফোরামে সভা/সেমিনারের আয়োজন করা হয়।
সভায় ব্যবসায়ী ও শিল্পপতিদের বিভিন্ন সমস্যা নিরসনের ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেছি এবং ইতিমধ্যে অনেকগুলো সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহন করা হয়েছে। এছাড়া তিনি দ্বি-পাক্ষিক ব্যবসা- বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে মত বিনিময় সভা আয়োজন করা হয়েছে।

