জগন্নাথপুরে মানবপাচারকারীর সক্রিয় মহিলা সদস্য গ্রেফতার 

0
জগন্নাথপুরে মানবপাচারকারীর সক্রিয় মহিলা সদস্য গ্রেফতার 

ওয়াহিদুর রহমানঃ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের মামলাসহ একাধিক মানবপাচার মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা-পুলিশ। ২(অক্টোবর)শুক্রবার রা‌তে সিলেটের শাহপরান থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা,জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদীপুর গ্রামের মনফর আলীর মেয়ে মোছা,শোবি বেগম (৩০) ও ম‌হিলার ছোট ভাই শামছুল (২৮)।

পুলিশ মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে জগন্নাথপুর থানার এসআই মোঃ নূর হোসেনের নেতৃত্বে এসআই মোঃমতিউর রহমান,এসআই মোস্তাফিজুর রহমান,এসআই অনিক পালের তত্ত্বাবধানে একদল পুলিশ সিলেটের শাহপরান থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

এ-সময় সিলেটের শাহপরান থানা এলাকা থেকে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের একাধিক মামলার পলাতক আসামি মোছা, শোবি বেগম (৩০) ও ম‌হিলার ছোট ভাই শামছুল (২৮)কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

এ-ব‌্যাপা‌রে জগন্নাথপুর বাজা‌রের ব‌্যবসায়ী খেলন ভান্ডারী ব‌লেন,শোবি বেগম জগন্নাথপুর উপ‌জেলার বি‌ভিন্ন এলাকা থে‌কে ইতালীসহ বিভিন্ন দেশে পাঠা‌নোর নাম ব‌লে প্রায় কো‌টি টাকার উপ‌রে হা‌তি‌য়ে নি‌য়ে‌ছে।ওই মহিলা প্রতার‌কের স্বামী ইতাল‌ী প্রবাসী।এবং তার ভাই লি‌বিয়াতে মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য।ইটালিতে পাঠানোর কথা বলে আমার কাছ থে‌কে ১৫ লক্ষ টাকা হা‌তি‌য়ে নি‌য়ে‌ছে। আ‌রেক ভোক্তভোগী এলাক মিয়া জানান, আমার কা‌ছ থে‌কে বিদেশ পাঠানোর কথা বলে ৪৬ লাখ হা‌তি‌য়ে নি‌য়ে পলাতক ছিল।

গ্রেফতা‌রের সত‌্যতা নি‌শ্চিত ক‌রে থানার সেকেন্ড অফিসার মোঃনূর হোসেনের জানান, গ্রেফতাকৃতদের বিরুদ্ধে পুলিশ আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে ২ (অক্টোবর)শুক্রবার সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যমে জেল-হাজত প্রেরণ করা হয়েছে।