কলাপাড়ায় ৩০ পিচ ইয়াবা সহ আটক- ২

0
কলাপাড়ায় ৩০ পিচ ইয়াবা সহ আটক- ২

কলাপাড়া প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াবা ট্যাবলেট সহ দুই জন কে আটক করেছে থানা পুলিশ। সোমবার শেষ রাতে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃত জসিম উদ্দিন নাচনাপাড়া এলাকার বাসিন্দা মৃত আঃ রব বেপারীর ছেলে এবং সুমন কুমার রায় (স্বপন) রহমতপুর এলাকার কেশব চন্দ্র শীলের ছেলে।গোপন সংবাদের ভিত্তিতে এসআই হামিদুল হক খানের নেতৃত্বে এক অভিযানে তাদের কাছ থেকে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কলাপাড়া থানা ওসি মো নজরুল ইসলাম জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর সারনীর ১০(ক) মামলা রুজু করা হয়েছে। আজ সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।