টাইফয়েড জ্বরের টিকা প্রদানে সারাদেশে চতুর্থ রংপুর সিটি কর্পোরেশন

0
টাইফয়েড জ্বরের টিকা প্রদানে সারাদেশে চতুর্থ রংপুর সিটি কর্পোরেশন
জয়নাল আবেদীন: টাইফয়েড জ্বরের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা অর্জনে সারাদেশে চতুর্থ অবস্থানে রয়েছে রংপুর সিটি কর্পোরেশন। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলা টিকা প্রদান কার্যক্রমে লক্ষ্যমাত্রা পূরণের প্রত্যয় ব্যক্ত করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রংপুর সিটি কর্পোরেশন কার্যালয়ে সভায় প্রশাসক আশরাফুল ইসলাম জানান, রংপুর নগরীতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ২ লাখ ১০ হাজার ৭১৯ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
সুষ্ঠ ব্যবস্থাপনার মাধ্যমে বুধবার পর্যন্ত ১ লাখ ৭১ হাজার ১২৫ জন শিশুকে এ টিকা প্রদান করা হয়েছে। যা লক্ষ্যমাত্রার শতকরা ৮১ দশমিক ২১ ভাগ অর্জিত হয়েছে। এছাড়া ৭৬৯টি স্কুলে টিকা প্রদান কার্যক্রমে স্কুল পর্যায়ে নিবন্ধন করেছে ১ লাখ ৪৩ হাজার ৫৯০ জন এবং কমিউনিটি পর্যায়ে নিবন্ধন করেছে ৬৭ হাজার ১২৯ জন। নগরীতে স্কুল ও কমিউনিটি পর্যায়ে নিবন্ধন করেছে শতকরা ৬৪ ভাগ। নির্ধারিত শিশুদের টিকার আওতায় আনতে নগরীর ৩৩টি ওয়ার্ডে স্বাস্থ্য কর্মী, স্বেচ্ছাসেবীরা টিকা প্রদানে কাজ