সিনহা হত্যা: তিন সাক্ষীকে আবারও চার দিনের রিমান্ড

0
সিনহা হত্যা: তিন সাক্ষীকে আবারও চার দিনের রিমান্ড

বাংলাদেশ প্রতিবেদক: অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২ টায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম (কক্সবাজার সদর-৪) তামান্না ফারাহ এর আদালত এ আদেশ দেন বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের এএসপি খাইরুল ইসলাম।
এর আগে গত ২০ আগস্ট মামলার এ আসামিদের প্রথম দফায় ৭ দিনের রিমান্ড শেষ হয়েছিল।
গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে র‌্যাবের একটি দল টেকনাফের মারিশবুনিয়া এলাকা থেকে গত ১০ আগস্ট পুলিশের দায়ের করা মামলার সাক্ষীদের গ্রেপ্তার করেছিল।