মানিকগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মানিকগঞ্জের সিংগাইর উপজেলা শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ৭ই নভেম্বর বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১০ নভেম্বর) সকাল ১১ টার দিকে জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা গ্রুপের নেতা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাববুর রহমান মিঠু ও পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম ভুইঁয়া জয়ের নেতৃত্বে র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলার পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিংগাইর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
পরে সেখানে পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু ও পৌর বিএনপির সভাপতি এ্যাড.খোরশেদ আলম ভূইয়া জয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সহ-সভাপতি মো: মহসিন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজেদুল আলম স্বাধীন, দপ্তর সম্পাদক আওয়াল শরীফ খোকন, প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আশরাফুল আলম শ্যামল, যুগ্ম-সম্পাদক আতাউর রহমান আতা, রিপন উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি জহিরুল ইসলাম, তালেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক তারেক রহমান তারা, বায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান সোহেল, যুগ্মসম্পাদক আব্দুর রহমান খান, বলধারা ইউনিয়ন বিএনপির সভাপতি ডা: দিলাল উদ্দিন, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, চারিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম খান, সাধারণ সম্পাদক আলমাছ কবির, সায়েস্তা ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্ততি কমিটির আহ্বায়ক শরিফ মৃধা, চান্দহর ইউনিয়ন বিএনপির সভাপতি কালাম ঢালি, জামির্তা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জয়মন্টপ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান বাচ্চু, ধল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা মিয়া, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জামশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান নুরুল হক,পৌর কৃষক দলের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক জাহাবুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মো.কহিনুর ইসলাম,উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক কামাল হোসেন, জাকির হোসেন বেলায়েত ও উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইঞ্জি. মো.রিয়াজুল ইসলাম, উপজেলা ইটভাটা মালিক সমিতির কোষাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেনসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

