কলাপাড়ায় ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

0
কলাপাড়ায় ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

কলাপাড়া প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়া ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর শুভ উদ্বোধন হয়েছে। বুধবার(২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় খেপু পাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান।

এ সময় উপস্থিত ছিলেন খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ আবদূর রহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও মুসল্লিয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ফখরুল ইসলাম, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ক্রিড়া সংগঠক বিল্লাল খান কাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার মাইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, নুরুল হক, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, অর্থ সম্পাদক মো.কাওছার আহমেদসহ উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষক গণ ও প্রতিযোগিতায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা।

প্রথম দিনের প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে হ্যান্ডবলে ছেলেদের খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং বালিকাদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়। কাবাডিতে ছেলেদের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মেয়েদের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান খান বলেন, উপজেলা পর্যায়ে দুই দিন ব্যাপী এ প্রতিযোগিতার আজকের প্রথম দিনে হ্যান্ডবল প্রতিযোগিতা এবং কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল দাবা এবং সাঁতারের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটবে।