বনানীর আগুনে পুড়ে বাবাকে হজ্ব করানো হলোনা সাঁথিয়ার রাব্বীর

0
এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহত আমির হোসাইন রাব্বী

আব্দুদ দাইন: গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকান্ড কেড়ে নিল পাবনার সাঁথিয়ার তরতাজা যুবক আমির হোসাইন রাব্বীর(২৯) প্রান। বাবাকে হজ্ব করানোর সাধ পুরা হলোনা। তিনি উপজেলার আর আতাইকুলা ইউনিয়নের চরপাড়া গ্রামের আইয়ুব আলী খানের ছেলে। কৃষক পিতার তিনি একমাত্র উপার্জনক্ষম ছেলে। তার ছোট দুইবোন রয়েছে। পারিবারিক সূত্রে জানা যায় রাব্বী সাঁথিয়ার মিয়াপুর হাজী জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজ থেকে এইচএসসি ও সরকারি এডওয়ার্ড কলেজ থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি শেষ করে ঢাকার বনানীর এফআর টাওয়ার এ একটি বেসরকারি কোম্পানি এক্সপোর্ট ডকুমেন্দেশন এনালাইজার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পদে চাকরি করতেন। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার রাব্বী অফিসে যান। অফিস চলাকালীন সময়ে হটাৎ এফআর টাওয়ার এ আগুন লাগলে তিনি আগনে দগ্ধ হয়ে মারা যান। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর অবশেষে ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাব্বির লাশ সনাক্ত করেন। রাতেই স্বজনদের নিকট রাব্বির লাশ হস্তান্তর করা হয়। রাব্বীর ইচ্ছে ছিল ২০২০সালে পিতাকে হজ্ব করানোর পর ঘরবাড়ি পাকা করে বিয়ে করবে। রাব্বীর মৃত্যুর খবর শুনে পরিবার ও এলাকায় লোকের ছায়া নেমে আসে। রাব্বীর লাশ নিজ বাড়িতে আনার পর তাকে এক নজর দেখার জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও এলাকাবাসী ছুটে আসে। শুক্রবার বাদ জুমা নিজ গ্রামে নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হয়। আব্দুদ দাইন সাঁথিয়া পাবনা।