সিন্ডিকেট কাঁচা বাজারে

0
সিন্ডিকেট কাঁচা বাজারে
সিন্ডিকেট কাঁচা বাজারে
            -জয়নাল আবেদীন
দাম কমাতে পারছে কেউ
             শুনছি সরল উক্তি
তাঁদের প্রতি মানুষের আর
          থাকছে না ভাই ভক্তি ।
তেল ডাল চিনি ছাড়াও
     সিন্ডিকেট কাঁচা বাজারে
পাঁচশ টাকা সঙ্গে নিয়ে
      ব্যাগ ভড়ে না আহারে।
ক্রেতা নয় সব বিক্রেতা
           পাচ্ছে কোথায় শক্তি
এদের নিয়ন্ত্রণে চলবে কী
              লাঠি ছাড়াই ভক্তি ।
কাঁচা বাজার পাকা বাজার
              সবার একই স্বভাব
প্রতি দিনই দাম বাড়ছে
           কেউ দেয় না জবাব ।
কথা নেই চাল নিয়ে
              আছে চিনি তেল
পাঁচ মিলে সিন্ডিকেট
          দেখায় নানান খেল ।