জয়নাল আবেদীন: রংপুর নগরীর শাপলা চত্বও এলাকায় ড্রিমল্যান্ড আবাসিক হোটেলে ডিবি পুলিশের বিশেষ অভিযান গোপনে দেহ ব্যবসার অভিযোগে চার তরুণীসহ মোট ১৩ জনকে আটক করা হয়েছে।
এসময় হোটেল থেকে আপত্তিকর কার্যক্রমের বিভিন্ন আলামত জব্দ করা হয়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে এসআই আবু সাঈদ বাবলা এবং এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে একদল ফোর্স নিয়ে রংপুর কোতয়ালী থানাধীন শাপলা চত্বর এলাকায় অবস্থিত ড্রিমল্যান্ড আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে উক্ত স্থানে অসামাজিক কার্যকলাপ পরিচালনার প্রমাণ পাওয়া গেলে মোট ১৩ জনকে আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডি মাঝাপাড়ার জয়নাল হোসেনের ছেলে মোঃ সেকেন্দার একই উপজেলার ভেড়ভেড়ীর আকাশ চৌধুরী এবং সম্পদ চন্দ্র ঈব্জস জেলার- দেবীধস উপজেলার সোনাহার এলাকার অরন্য রায়।
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড় রুপাই এলাকার মোঃ নজির হোসেন একই উপজেলার মর্ণেয়ার মৃদুল মিয়া এবং মৌভাষা এলাকার চয়ন কুমার শিল নারায়ণগঞ্জ জেলার সোনরগাও উপজেলার মোঃ মিনহাজুল ইসলাম তাফিম নরসিংদী জেলার পলাশ থানার পূর্ব পলাশ এলাকার মোঃ তামিম হোসাইন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মোছাঃ মৌসুমী আক্তার অরফে মুক্তা কেরানীগঞ্জের মোছাঃ ফারজানা খাতুন খুলনার রুপসার বগুড়ার শাজাহানপুরের মোছাঃ রোকসানা এবং নীলফামারী সদও উপজেলার মোছাঃ স্মৃতি আক্তার।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে ।

