শ্রীপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

0
শ্রীপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর মডেল থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে শ্রীপুর থানা পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন,উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ,যুগ্ম আহবায়ক আবু জাফর,আহবায়ক সদস্য মাহফুল হাসান হান্নান, খোকন প্রধান, সাংবাদিক রাতুল মন্ডল, আরিফ খান আবির, ছাত্রদল নেতা আমিনুল ইসলাম, নৌশাদসহ প্রমুখ।

পুলিশ সুপার শরিফ উদ্দিন বলেন, যদি একটা জাতি কে ধ্বংস করতে চাইলে যুব সমাজ কে ধ্বংস করতে হয়। আপনারা সন্তান সন্ধ্যার পর কোথায় থাকে একটু খোঁজ নিন। মোবাইলে জুয়ায় আসক্তি আছে কিনা খোঁজ নিন। শুধু পুলিশের দিকে তাকিয়ে থাকলে চলবে না।নিজেদের কে সচেতন হতে হবে। কার সাথে মিশছে সেদিকে খেয়াল রাখতে হবে। আপনাদের থানায় ৩০ লাখ মানুষের জন্য ১শ ৫০ জন পুলিশ একা একা কি করবে নিজেরাই বলুন? পুলিশ কাজ করছে, আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করুন।

প্রধান অতিথির বক্তব্যে ডা রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আমি যেখানেই যাই মাদকের বিরুদ্ধে কথা বলি। আমি শ্রীপুরকে মাদক মুক্ত করতে বদ্ধপরিকর। মাদকের কারনেই আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়। মাদক পরিবার সমাজ রাস্ট্র ধ্বংস করে। তাই আমার স্পষ্ট নির্দেশনা রয়েছে মাদকের সাথে সম্পৃক্ত কেউ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পদপদবী পাবে না। সন্ত্রাস চাঁদাবাজী কমেছে। মাদকটা নিয়ন্ত্রণে আনতে পারলেই আমরা সফল।