কেশবপুরে সাংবাদিক জব্বারের মৃত্যুতে নিউজক্লাবের শোক

0

জি.এম.মিন্টু: খুলনা থেকে প্রকাশিত দৈনিক অর্নিবান পত্রিকার নিজস্ব প্রতিনিধি ও মঙ্গলকোট জব্বার কোচিং সেন্টারের পরিচালক সাংবাদিক আব্দুর জব্বার(৫০) গত ১৭ ফেব্রুয়ারী রবিবার সকালে হার্টএ্যাটাক করলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু বরন করেন। সোমবার বিকেলে মরহুমের জানাজা নামাজ শেষে কেশবপুর উপজেলার নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। সাংবাদিক আব্দুর জব্বারের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি জানিয়েছেন,কেশবপুর নিউজক্লাবের সভাপতি এ.এইচ.এম কামরুজ্জামান হোসেন,সিনিয়র সহসভাপতি এম,এ রহমান,সাধারন সম্পাদক রুস্তম আলী, সদস্য এ,কে সোহাগ,এম.এম আফসার উদ্দীন,ইকরামুল কবীর,শুশান্ত কুমার,রোকুনুজ্জামান, তহমিনা খাতুন ও অলিউর রহমান প্রমুখ। অনুরুপভাবে সাংবাদিক আব্দুর জব্বারের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি জানিয়েছেন,কেশবপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক মেহেদী হাসান জাহিদ।