চিরিরবন্দরে ট্রাক্টরের চাকায় পিষ্ঠ হয়ে বৃদ্ধার মৃত্যু

0

অমর চাঁদ গুপ্ত অপু: দিনাজপুরের চিরিরবন্দরে গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সলিমুদ্দিন (৭০) নামের এক বৃদ্ধার ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত সলিমুদ্দিন উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের তেলীপাড়ার মৃত জসিম উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা বলেন, সুলিম্ধুসঢ়;দ্দিন উপজেলার কারেন্টেরহাট বাজার থেকে শাকসবজি বিক্রি করে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে দিনাজপুর- পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কের চিরিরবন্দর উপজেলার ঘুঘুড়াতলী মোড় সংলগ্ন পেট্রোল পাম্প এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টর পিছন থেকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারেসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক্টরটি আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।