গোবিন্দগঞ্জে ৩’শ ৫টি ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0

আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩’শ ৫টি ইয়াবা ট্যাবলেটসহ এরশাদ আলী (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা যায়, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এতে গোবিন্দগঞ্জ পৌরসভার পশ্চিম চারমাথা এলাকা থেকে মাদক ব্যবসায়ী এরশাদ আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এরশাদ আলী উপজেলার বর্ধণকুটির মন্ডলপাড়ার মৃত এজাবর আলীর পুত্র।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- একেএম মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলোর মুল্য ৯১ হাজার ৫’শ টাকা। এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করে আসামী এরশাদ আলীকে আদালতে পাঠানো হয়েছে। আসামী এরশাদ আলীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজ্ঞ আদালতে আরো ৩টি মামলা বিচারাধীন রয়েছে।